ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়ার ইন্তেকাল-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান বেপারি পাড়ার বাসিন্দা, মরহুম আব্দুল আজিজ মাষ্টারের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার মিয়া ১৪ সেপ্টেম্বর সোমবার রাত দেড়টার দিকে ফরিদপুরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।


সোমবার বাদ জোহর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়ে, বহু সহযোদ্ধা, আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।


রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এ সময় বিউগলে করুন সুর বেঁজে ওঠে।


জানাযার নামাজে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,  সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ এবং স্হানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page